বাদল ভাবনা।

বাদল ভাবনা। 
          আ,ফ,ম,  ইকবাল॥ 

বাদল দিনে  
ছুটে মন উড়ে-উড়ে  
আহারে 
কতো যে বাহার ! 
শতেকের তরে  
প্রকৃতির এই রূপ 
হয়ে উঠেছে কাহার !
জানা অজানা ঠিকানায় 
উঠিছে বিলাপ সুর  
সুন্দর ধরণীর বুকে!

বিশ্বাস অবিশ্বাসের নোঙরে  
স্বার্থ আর অর্থের বন্দরে 
বেঁধে রাখা আর্তনাদের 
ভেঙে গেছে বাঁধ 
ধুয়ে নিতে সত্যের খুনিদের 
 ঘরে-বাইরে নগর বন্দরে-   
মেতে যারা উঠেছিল অহংকারে। 
                    ২৭-০৬-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।