মিনতি।
মিনতি।
-আ,ফ,ম, ইকবাল॥
হৃদয় আমার বৃষ্টিতে ভেজা
চোখের চারপাশে শুধু পানি আর পানি
আমার সূর্যোদয়, সূর্যাস্ত -
সব যেন শুধু বৃষ্টিতে পরিপূর্ণ !
মেঘ করছে ঘোরাঘুরি আজও
ধূসর থেকে নীল
ঘন এবং পাতলা
আকাশ যেন হয়ে আছে মেঘের দ্বীপ !
বাতাসের অক্লান্ত ভ্রমণ
পোড়া মাটি ভিজে ভিজে
ছড়াচ্ছে সোঁদা গন্ধ
পানি খেতে খেতে পাথরও টুইটুম্বর !
তবুও আমি ধরে রাখি
আমার দিন রাত
আমার আলো আমার অন্ধকার
বিভৎসতার মধ্য দিয়ে হাঁটতে থাকি
আর প্রাণ খুলে বলি-
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
প্রভু হে আমার-
প্রশমিত করে দাও আমার দুই চোখ
পুব আকাশে ফুটিয়ে তুলো
আবার বিচিত্র রংধনু
শান্ত করে দাও আমার হৃদয়
বিশুদ্ধ করে দাও সকল মানব চিত্ত
দূর করে দাও সকল অভিসম্পাত !
প্রভু হে, দান করো নিরাময়
দান করো হৃদয়ের শান্তি
সকলের তরে
মানুষের তরে দাও আশির্বাদ করে
তোমার চন্দ্র সূর্য আগুন পানি।
দাও মোরে তোমার কাছে
নিষ্পাপ ফিরে যাবার অনুমতি
আমাকে দাও
তোমার অমূল্য জান্নাতে
বিনা হিসাবে প্রবেশের ছাড়পত্র।
প্রভু হে আমার-
হৃদয়ে আমার ভরে দাও
ভালবাসা তাদের প্রতি-
যাদের তুমি বেসেছ ভালো
যাদের দিয়েছ তোমার সোজা পথে ঠাঁই !
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
দাও মোরে প্রভু সকল নিআ'মাত
দাও আত্মার পরিপূর্ণ সুখ
দাও শাশ্বত সুখের রাজ্যে
স্বার্থকতার সকল পরীক্ষায়
সসম্মানে উত্তীর্ণ হবার সামর্থ্য
দাও মোরে সকল সন্তুষ্টি তব !
ডেকে নাও প্রভু মোরে
বারেবারে
তোমার ক্বাবার অঙ্গনে
সবুজ গম্বুজ চত্বরে
দাও হাজ্জ যিয়ারতের তাওফীক
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক
আস-সালাতু আস-সালামু
আ'লাইকা ইয়া রাসুলাল্লাহ !
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
ইয়া আরহা'মার রাহী'মীন
দয়া করো সদা মোরে
তব অসীম ভাণ্ডার হতে
করো মোরে তব অনুগ্রহ দান
করে নাও ক্ববুল মোর মুনাজাত ওগো মহীয়ান-
রাব্বানা আতিনা ফিদ্-দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসনা
ওয়াক্বিনা আযাবান-নার।
২১-০৬-২০২২।
Comments
Post a Comment