তবু মনে হয়...........

তবু মনে হয় .......  
            -আ,ফ,ম,  ইকবাল॥

জানি কারো সময় নেই  
শুনবে আমার কথা 
তবু ইচ্ছে করে বলতে 
ইচ্ছে করে ব্যক্ত করতে 
মনের যত আবেগ 
হৃদয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা 
উচ্ছাস অভিমান অনুযোগ 
তবু মনে হয় বলে যাই কিছু কথা। 

বিজ্ঞানের দৌলতে  
প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে ছায়াপথ 
আর সঙ্কুচিত হচ্ছে আপনার জগত 
বিশ্ব যখন আজ ভূবনগ্রাম 
মানুষে মানুষে বাড়ছে দুরত্ব 
কে শোনে কার কথা আজ 
তবু মনে হয় বলে যাই কিছু কথা। 

বলি কিছু কথা  
হয়তো বলার জন্য নয় শুধু 
বলি কিছু কথা 
নেভাতে চিত্তের ধু-ধু  
জানি- যা শুনে না কেউ 
নিজের চৈতন্য তাও শুনে ভালো 
তাই- বলে যাই কিছু কথা।  

বলার মাঝে আছে স্বীকারোক্তি 
বলার মাঝে আছে  
কতজনের অবজ্ঞা বিরক্তি 
কথার মাঝে না থাক আর কিছু 
ব্যক্ত কথার মালায় 
গড়ে উঠে এক অনুক্ত বার্তালিপি 
বলে যাই কিছু কথা তাই।  
                    ১৩-০৮-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।