আমার নিশ্চুপতা
আমার নিশ্চুপতা
-আ,ফ,ম, ইকবাল॥
অন্ধকার চিরকাল
আলোক খুঁজে ফেরে
সুখের অনুভব
ঘুরে বেড়ায় বালুচরে
রাতের বুকে তবু
জেগে থাকে আঁধার
জোয়ারের ঢেউয়ে হারিয়ে যায় চরের সকল স্মৃতি
আমি কেবল তাকিয়ে দেখি !
বুকের পাঁজরে
টাঙিয়ে রেখেছি একখানা পর্দা
প্রাত্যহিকতায় লুকিয়ে রাখি বিসর্জনের প্রত্যয়
কাছে যারে চাই
সে ও চলে যায় দূরে।
ভুলে গেছি এখন
পেয়ে হারানোর বেদনা
সংকীর্ণতার মোড়কে
ঢাকা আজকাল সকল কামনা।
আমার নিশ্চুপতা
ব্যাকুলতা নয়
আমার প্রতীক্ষা
নিঃস্বার্থ নয় !
২৩-০৯-২০২২।
Comments
Post a Comment