প্রলাপ

প্রলাপ 
          -আ,ফ,ম,  ইকবাল॥ 
          
নীরব প্রতীক্ষায় বসে আছে  
এক জুড়া কপোত-কপোতি 
যেন বুড়াবুড়ি-বৃক্ষ  
নির্মল বাতাসের ছোঁয়ায় 
পাশাপাশি বসে আবেগে চুমু খায় একজোড়া মৃদু হাসি
দূর্বাদলে ছড়িয়ে পড়ে   
কেমন এক হালকা তরঙ্গ রাশি !  

বিনয়ী পথিক জুতা খুলে রেখে  
খানিকটা এগিয়ে যায় 
খালি পায়ে- 
আশ্রয় নেয় ক্ষণিকের তরে 
নিবিড় ছায়ায় 
জানিনা সে তার বিনয় 
অথবা মায়াজাল 
চেয়ে রয় বৃক্ষজোড়  
ছড়িয়ে দেয় একমুঠো ফুটন্ত ফুল । 

ভাবাবেগে আপ্লুত বিবাগী  মন 
কাঁটাতারের বেড়া ডিঙিয়ে 
উড়া দিতে চায় বিমূর্ত আবেশে 
পাতাঝরানিরা  
রোজ রোজ বেঁচে উঠে 
অস্বাভাবিক একাকীত্বে 
টেনে নিয়ে যেতে চায়  
বেহায়া কলমের দেশে  
বাধ্য করে আঙুল চালাতে 
এরপর শুধু শুধু পাগলের প্রলাপ !  
                   ১৪-০৯-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।