ভ্রান্তি গাঁথা
ভ্রান্তিগাথা
-আ,ফ,ম, ইকবাল॥
সেই একদিন আসছে অচিরেই
ভোরের দরজায় হবেনা আলোর বিকিরণ
বাতাস বইবে নিঃশব্দ
থেমে যাবে সব কোলাহল !
আসছে সেই দিন-
সে আমার বিদায়ের দিন
চলে যাব এই আমি
সুদূর তেপান্তরে
সব কিছু ছেড়ে
যেখান থেকে কেউ
আসেনা আর ফিরে !
সেদিনও হয়তো ফুটবে হাসনুহেনা
জোনাকিরা ঠাঁই নেবে
সুনীল আকাশের বুকে
চাঁদকে ধরবে ঘিরে
সৌরভ সুরভীতে
মেতে উঠবে ধরণী-
কেবল রইবো না এই আমি !
না ফেরার সেই দেশে
জানিনা ঠাঁই হবে কোন আবেশে
জানিনা ডুবন্ত ঝিনুকের বুকে
রইবে অবশেষ এক বিন্দু মুক্তো ?
রইবে না কারো আত্মপরিচয়
হয়তো কোথায় কেউ
গাইবে স্মৃতি গাথা
তাতে কি হয় কারো মূল্যায়ন ?
দুঃসহ ভ্রান্তি বিলক্ষণ !
২০-০৯-২০২২।
Comments
Post a Comment