তবু বেঁচে আছি
তবু বেঁচে আছি
আ, ফ, ম, ইকবাল॥
বেঁচে আছি বটে-
জানিনা এ কি বাঁচার মত বাঁচা !
নির্মম সকল পরিদৃশ্য মাঝে
সংসারটা যেন চিড়িয়াখানার খাঁচা !
বেঁচে আছি সুখে তবু
জানিনা সদা কেন মনে হয়
অগত্যা কখন কি জানি
মৃত্যুরই হবে জয় !
চাওয়া পাওয়া অন্তহীন জীবনে
জানিনা কোথায় এর শেষ
যত পাই ততো চাই
আকাঙ্খা তবু হয়না নিঃশেষ !
জন্মেছিলাম যেদিন-
করেছিলাম অযথা মাটিকে ভয়,
মাতৃগর্ভটাই ছিল নিরাপদ আশ্রয়
সেই মাটি আজ বড় প্রিয়
ছেড়ে যেতে যত সংশয় !
ভয়ে ভয়ে কেটে পড়ি
বিপ্লব মিছিলকে সদা করি ভয়
ভালোবাসার আশ্রয় খুঁজি
জীবনের বুকে হয়ে তন্ময় ।
জীবনের জিজ্ঞাসা অসীম
রয়ে গেছে কত উত্তর আজও বাকি
উত্তুরে হাওয়ায় খুঁজে তা বেড়াই
শঙ্কা হয়- কখন জীবনটাই দেয় ফাঁকি !
০৩-০৯-২০২২।
Comments
Post a Comment