মশাল

মশাল 
         -আ,ফ,ম,  ইকবাল॥ 

দামি জুতা স্যান্ডেল 
আর গোল গোল চাকার দাপটে 
হৃদয়গুলো পড়ে আছে  
ব্যতিব্যস্ত চৌমুহনীর মোড়ে !  

চলার পথে  
বেগবান পথিক  
আর ঝকঝকে  
দামি ব্র্যান্ডের গাড়ির চাকায়    
থেতলে দুমড়ে চ্যাপ্টা অগনণ হৃদয়  
দেখেশুনেও নেই কারো মাথাব্যাথা ! 

ওগো হৃদয়-  
তোমার সাথে আজ  
হৃদয়বানদের  সম্বন্ধ 
ভীষন আদায় কাঁচকলায়  !  
স্বপ্নগুলো ঝুঁকি নিয়ে 
ধাবিত হয় প্রজন্মের দিকে
আমি শুধু দেখে যেতে চাই 
কাঙ্ক্ষিত পরিণাম। 

শকুন শিয়াল কুকুর 
নিত্য ডাকাডাকি করে 
হায়েনার প্রদেশে 
অপলক আমি- 
তাকিয়ে থাকি  
মানুষের আশপাশে 
খুঁজে আনতে যাবো একটি হৃদয়  
রঙিন মশাল জ্বলা  
ঐ চৌরাস্তার মোড়ে...  
              ১৪-০৯-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।