নীল পাহাড়ের রাত

*   নীল পাহাড়ের রাত  * 
         -আ,ফ,ম, ইকবাল ।।

নীল পাহাড়ে আজ 
উঠেছে একটি চাঁদ 
বাঙ্ময় বাতাস 
করছে ধাওয়া পিছু পিছু । 

পাহাড়ি ঝরনা 
ডাকছে জোসনায় 
বুক পেতে ডাকে 
আয় কাছে আয় !  

দয়াং নদী 
জ্বেলেছে আগুন 
রোদেপোড়া বুকে 
শীত পোহাবে 
রাতভর সুখে । 

ঘুমন্ত রাত 
জেগে আছে 
চাঁদ-জাগা পাখি 
পাহারা দেয় জোসনা 
শীষ দেয় থাকি থাকি । 

শুকনো ডালে 
রিমঝিম ঝিঁঝিঁ পোকা 
একটানা ডেকে চলে 
চাঁদের চোখে 
নিদ্রা আসে অবশেষে ! 
             ১২/১১/১৯

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।