প্রেমের বিজয়।
প্রেমের বিজয়।
-আ, ফ, ম, ইকবাল॥
দুঃখ বেদনা আছেই, থাকবে জীবনে
কিন্তু সকল ব্যথা অনুভূত হয় না সদা
আঁধারের সীমান্ত অতিক্রম করেই
প্রোজ্জ্বল হয় মানুষের জীবন।
রাতের উজ্জ্বল তারা যখন কোলে এসে পড়ে-
দোল খাই সেই লহমায়
চাঁদনী যেন মিত্র হয়েছে এবার !
সম্পর্কগুলো বিশ্বাস অবিশ্বাসের সমাহার
সংগ্রামের জন্য বিশ্বাসই অনন্য হাতিয়ার
জীবন সংগ্রামে সবাই ভালো- প্রত্যয় আমার।
হৃদয় যখন ভেঙে যায় প্রেমের হাটে
নৈর্ব্যক্তিক কোলাহলে কে কার কথা শোনে
প্রান্তিকতায় দাঁড়িয়ে প্রত্যয়ের প্রতিজ্ঞা
দিশা দেখায় আলোকের বিমূর্ত টানে।
২৫-০৫-২০২২।
Comments
Post a Comment