স্বপ্নের বসুন্ধরা।
স্বপ্নের বসুন্ধরা।
আ, ফ, ম, ইকবাল॥
সূর্যের পাতায় পাতায় লেখা রয়েছে
আগামী পৃথিবীর স্বপ্ন
রক্তিম ফিতেয় মোড়া থাকে ভবিষ্যতের কথাবিতান
রোদের ডিসপ্লেতে
প্রতিদিন তুলে ধরে যে বার্তা-
তা আর পাঠ করা হয়ে উঠেনা আমাদের।
'-মানুষ যখন মানুষ হবে
বিশ্বজগৎ ফিরে পাবে
তার অকিঞ্চিৎকর জৌলুস
মানুষ মিশে রইবে মানুষের মাঝে
প্রাণ খুলে হাসবে
ভালবাসবে কানুনের কুসুম
ডালের পাখি
ডালিম গাছের কুঁড়ি।'
একটি কুমারী নদী
অকস্মাৎ ঢেউ তুলে ভাসিয়ে নেবে
সকল মানবিক বিষাদ
ঝড়ের ঝাপটা
হারিয়ে যাবে সকল আঁধার
উর্বর দুই পাড়ে গড়ে উঠবে চির সবুজ বনানী বিস্তীর্ণ মাঠ ভরে উঠবে ফলে ফসলে।
যখন মানুষ আবার মানুষ হবে-
গাইবে মানুষের গান
গড়ে তুলবে
প্রশান্তিময় বসতি প্রশান্ত বসুন্ধরা।
০৯-০৫-২০২২।
Comments
Post a Comment