আমার মূল্য।

আমার মূল্য ! 
                 -আ, ফ, ম,  ইকবাল॥ 
                 
নিজের তলার ছিদ্র দেখিনা 
সন্ধান করি চালনির তলায় পড়ে গেছে ক'টি দানা, 
ধুতুরার বিচি চিবোতে চিবোতে  উন্মাতাল আঁখি-  
'জগতটা হয়ে গেছে কেমন দিওয়ানা' !  
আওড়াই সদা গুনগুন করে 'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' ; 
জন্তুর প্রেমে পড়ে তাই ভুলে গেছি 
আমার প্রতিবেশে করে বসবাস  
অগনণ  দিশেহারা অভুক্ত নারী-নর ! 
বগলের ফাইলে রয়েছে আমার 
অঢেল বিদ্যায়তনের পাশ সার্টিফিকেট,  
বুঝলোনা তবু সমাজের মানুষ 
কত উপরের মানুষ আমি, কি বা আমার রেট ! 
হোকনা আমার পেন্টে মুতের ফোঁটা  
ওরা কি বুঝবে এটির কি ব্র্যান্ড ? 
ওরা কি জানে পরিচ্ছদে ছড়ানো আমার 
পার্ক এ্যভিন্যু কত হাই রেটের সেন্ট !  
ফরাসি এ্যলসেশিয়ান দেয় দিনরাত 
আমার ঘরের দরজায় পাহারা, 
শুধু শুধু কুত্তা বলে ওকে 
মুখ ভ্যাংচায় তারা ! 

আসলে আমি সত্যিই উপরের মাল 
তলার দিকে তাই তাকাই না চেয়ে ফিরে, 
হিংসে হয় শুধু যখন দেখি 
একে অন্যরে ওরা কেমন রেখেছে ঘিরে ! 
আমার বিরাট আয়োজনে হয়না সমাগম 
চাটতে যায় সবাই মসজিদ মন্দিরে শিরনী-প্রসাদ, 
কেমন বিচ্ছিরি বলো‌ এই 
কৃষি শ্রমজীবীদের অদ্ভুত রুচি আর স্বাদ !  

বুঝেছি এবার মানুষ হিসেবে মানুষ যদি কাছে পেতে চাই  
যেতে হবে মানুষ হয়ে মানুষের কাছে,  
শিখতে হবে চলাফেরা সেই আদ্য মানুষের  ধাঁচে ! 
সম্ভ্রম রাখা যাবে ধরে যতদিন আছে সম্পদ বল, 
কিন্তু এ জীবনটাও যে একদিন করবে ছল ! 
থাকবেনা দম যেদিন থাকবেনা দাম আর অবশিষ্ট , 
যেতে হবে সাধারণের কাঁধে চড়ে জীবনের যথা  পরিশিষ্ট !  
                             ১৫-০৫-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।