মোদের বিকাশ !
মোদের বিকাশ !
-আ, ফ, ম, ইকবাল॥
মুদ্রাস্ফীতি আর আয়ের হয়েছে অদ্ভুত বিকট মিলন,
একজন নাচে চিত্তসুখে অপরজনে হাহাকার ক্রন্দন !
ধনী-দরিদ্রের হাওয়া বইছে প্রতাপে বিপরীত মুখী,
মুগ্ধ সিস্টেম মোদের সোনালী চাদর ওড়ে চমৎকার সুখী !
শোষকের মোটা চামড়ায় আঁচড় কাটেনা শোষিতের আহ !
শোনা যায় পাতলে কান পুঁজিপতিদের বাহ বাহ !
লোকহীততন্ত্র বিদ্ধস্ত আজ দেখছে তলায় কেবল পাতাল,
ধর্মের কোলাহলে জিজ্ঞেস করেনা এখন কেউ কারো হালচাল !
১৪-০৫-২০২২।
Comments
Post a Comment