একা

একা
            -আ, ফ, ম,  ইকবাল॥

হ্যাঁ,
কখনও মনে হয় একা
বড্ড একা !
খুঁজে পাইনা লোকালয়ের পথ
অন্যত্রই বা আর  
যাবার জায়গা কোথায় !

হঠাৎ করে ঘুম ভেঙে যায় 
ভাবনারা জেগে উঠে
মনে পড়ে-
কেউ একদা দিয়েছিলো প্রতিশ্রুতি   শিখিয়েছিলো প্রেম
স্মৃতির দরজায় কড়া নাড়ে কত কথা !

কখনও মনে হয়
সংকীর্ণ হচ্ছে পরিসর 
জায়গা নেই
মানুষ নেই  
নেই এমন কেউ
একটি বার দেখার প্রত্যাশায়
যে দাঁড়িয়ে আছে
আমার প্রতিক্ষায়
ভোরের সোনালী রোদে
অথবা নির্জন সন্ধ্যায়
প্রহর গুণেনা কেউ শব্দিত ঘরে 
কেউ রয়না পথ চেয়ে !

আমি কি তবে ততটাই একা-
যতটা একা হলে
কেউ ভাবেনা তাকে নিয়ে !
                ১৮-০৮-২০২২।  

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।