কথার কথাকলি

কথার কথাকলি।
            -আ, ফ, ম,  ইকবাল॥

কথা হোক নিভৃতে
বনের আলো রাতের জোসনায় 
ভেজা তোয়ালেও শুকিয়ে যায়
শুকোয় না স্মৃতি 
আনন্দের স্মৃতি
বেদনার স্মৃতি !

মেঘে মেঘে লুকোচুরি 
রৌদ্রের আভা মুখ লুকায়
বৃষ্টির লালিমায়
বর্ষণের আবহে তন ভরে শুনে
জীবনের জয়গান।

কথার আড়ালে লুকিয়ে রয়   
কথার প্রহরী
কথায় কথায় লয় বর্ণময় নিশ্বাস
জোয়ারের স্রোতে
ফুলের সৌরভে
পাখির কলকাকলিতে
থরে থরে সাজানো হয়
কথার লালিমা।

কথা হয় রাতের বাহুডোরে 
কথা হয় বাতায়ন দ্বারে
হাসনুহেনার পরাগ মেখে
চাঁদনি যখন ফলবতী
কথার জোনাকিরা
পথ দেখায়
স্বার্থক জীবনের
প্রণয় করে তুলতে শ্বাশ্বত, অম্লান !
                    ১৮-০৮-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।