পথের দিশা (কবিতা)

*  পথের দিশা। *
                  -আ,ফ,ম,  ইকবাল॥
         ‌      
হোকনা পথ যতই কুটিল আঁকাবাঁকা-  
লক্ষ্যের প্রতি রেখো ধ্যান,    ‌
হোক যতই হিমশীতল আঁধার রাত্রি    
শীঘ্রই হবে ভোর- রেখো সে জ্ঞান। 

হতে পারে বিভ্রান্ত অগ্র-পথিক    
কথায় কথা মেলাতে তার নয় তুমি বাধ্য,  
জ্বালিয়ে আপন অন্তরের বাতি    
এগিয়ে তবু চলো যথাসাধ্য।

পড়ে না যে শাখে কভু পুষ্প-পত্র   
বসে না কভু পরিযায়ী পাখি,  ‌
তাকেও কভু ঘিরে ধরে কীট-     
আচম্বিতে থাকি থাকি।

উঁচু দালান দেখেই কারো    
হয়োনা উচ্চসিত সাফল্য ভেবে,  
কে জানে কোন ধ্বংসের উপর উত্থান তার-   সে হিসাব তো সে ই দেবে ।

নিজের আদর্শ আপন শিক্ষা-গরিমা     
হোক তব পাথেয় চিরদিন,  
জগতের পরোয়া কিসের- ‌ 
জ্ঞানের আলোকে নিজের জীবন করো রঙিন।

বিপথগামী হয়ে যারা আজ    
দেখছে সাফল্য সমৃদ্ধি বিজয়,   
সেই অহংকারে বিদ্ধ হয়ে একদা    
দেখবে তারা আপনারই লয়।
                       ২১-১২-২০২০
   

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।