বরাক পরিক্রমণ

বরাক পরিক্রমা । 

    ঘুরে এলাম বরাক উপত্যকা। উপলক্ষ্য ছিল নাতনির সঙ্গ দেওয়া। সঙ্গে নিয়ে এলাম একরাশ দারুন অভিজ্ঞতা। গত রোববার লালা থেকে আসিমগঞ্জ যাবার পথে উঠেছিলাম আণিপুরের আল-ইক্বরা একাডেমিতে। অভিভূত আতিথেয়তা পেলাম Fokhrul Hassan ভাই আর আমাদের Zakir- এর। সবচাইতে ভালো লাগলো হোস্টেলে অবস্থানরত ছাত্রদের সাথে খানিকক্ষণ আলাপচারিতায় শামিল হতে পেরে। 
    খানিকটা এগিয়ে রাতাবাড়িতে সান্নিধ্য লাভ করলাম ভাই Showkat Ahmad আর বোন Jahida দম্পতির। কি সুন্দর গার্হস্থ্য পরিবেশ। বাড়িঘর নয়, এ যেন এক তপোবন ! জীবন সাধনার এক অনন্য পরিচ্ছন্ন ছিমছাম কানন! রকমারি ফুলে ঘেরা নৈসর্গিক পরিবেশ দর্শনের এক দারুন অভিজ্ঞতা। বোন জাহিদা শুধু এক গৃহিণী নয়, যেন এক শিল্পী। শৈল্পিক ছোঁয়া সারাটা পরিসরে বিরাজমান। সেই সঙ্গে শিল্পী সুলভ আতিথেয়তা। ফেরার পথে ব্যাগভর্তি এক গাদা উপহার সামগ্রী! 
    জানতাম না জনমনে এক অধমের জন্য 
    "এত কথা আছে, এত গান আছে,
    এত প্রাণ আছে .....,
   এত সুখ আছে, এত সাধ আছে,
   প্রাণ হয়ে আছে ভোর।" 

   সত্যিই অভিভূত এক পরিক্রমণ !

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।