অভিলাষ (কবিতা)
* অভিলাষ *
-আ,ফ,ম, ইকবাল॥
অগ্রগতি মোর কেমন যেন যাচ্ছে ঠলে
সময় সম্ভার যাচ্ছে ফুরিয়ে পলে পলে !
জানি তুমি দাঁড়িয়ে আছো হাতে লয়ে আরশি
চেহারা হতে যে লালিমা নিত্য পড়ছে খসি !
চাঁদের সাথে সম্বন্ধ আজও রয়েছে অটুট,
বাল্য তাই জেগে জেগে হাঁসছে ফুটফুট !
দেখেছিলাম যে স্বপ্ন- বেঁচে গেছি মরে,
সেই স্বপনবীজ রয়ে গেছে জ্যান্ত অন্তরে !
জানিনা আবশ্যক কত যেন আজও বাকি,
তোমারে তাই চুপিসারে অন্তরে ডাকি !
আকাঙ্খা স্বাদ আশা সব পড়ে থাক ঢাকা,
নসীব যেন হয় জান্নাতুল বাকীতে খানিক মৃত্তিকা !
২৭-১২-২০২০
Comments
Post a Comment