আবিস্কার। (কবিতা)
* আবিস্কার *
-আ,ফ,ম, ইকবাল॥
শুন হে মানব সন্তান ছেড়ে কেন দেবে আশা,
আসুক না ঝড় তুফান রপ্ত করো আগুনের ভাষা!
পাথরের চাঁই যদি হয় পথের প্রতিবন্ধক কাটা,
আত্মত্যাগের কুঠারে তারে উড়িয়ে দাও মেরে ঝাঁটা!
গিরি অভ্যন্তরে উদ্দমি পারে করতে তৈরি প্রত্যাশার নদ,
প্রভুর করুণা সঙ্গে নিয়ে খুঁজে পায় পান্থ আপন পথ।
গ্রন্থ দেখায় পথ দেয়না যোগাড় করে রুটিঅন্ন,
জীবনকে করতে হয় আবিস্কার জীবন করে তন্নতন্ন !
৩০-১২-২০২০
Comments
Post a Comment