পদাঙ্ক। (কবিতা)
* পদাঙ্ক । *
-আ,ফ,ম, ইকবাল॥
স্মৃতিগুলো বড় উদভ্রান্ত-
ম্লান হয়ে যায় ধীরে ধীরে,
ধুসর স্তব্ধ প্রান্তরের মতো
ক্রমান্বয়ে চলে যায় দূরে !
পড়ে থাকে শুকনো পাতা
রাখেনা কেউ তার তলার খবর,
কে জানে লুকিয়ে আছে সেথা
কত বীজন জ্যান্ত অবর !
সুসংরক্ষিত কত ক্ষত রয়ে যায়
জীবনের হরেক প্রত্যঙ্গ জুড়ে,
কত বান আসে যায় ফিরে
নেয়না ভাসিয়ে তবু জলের তোড়ে !
জীবনের ছলাকলা নৃত্যের ভঙ্গিমা
মাকড়সার জাল বৈ তো কিছু নয়,
আত্মপ্রবঞ্চনার চোরাবালিতে
তবু কেমন আয়ু শুধু হতে থাকে ক্ষয় !
দুপুর সূর্য রয়না প্রতীক্ষায় কারো
সন্ধ্যা হলেই বন্ধ হয় পাখির কুজন,
নিঝুম রাতের আঁধারে ঐকান্তিকে
স্মরে যে তোমায় সে ই তো সুজন !
অতীতে গ্রথিত হয়ে যায়না থাকা
স্থবির রুদ্ধ নিয়ত চিরকাল,
স্মৃতির সোপানে লব্ধ প্রজ্ঞানে
ভর করে গড়তে হয় ভাবীকাল !
২৮-১২-২০২০
Comments
Post a Comment