এসো, মানুষ হই

*  এসো, মানুষ হই । * 
                     -আ,ফ,ম,  ইকবাল॥ 
                     
নেই যথা শান্তির পরিবেশ তৃপ্তির বিশ্বাস, 
হতে পারে ঘর সে নয় তো সুখের নিবাস। 
অশ্রুত যদি রয়ে যায় আব্দার আহ্বান, 
বদ্ধ কুঠুরি সে নয় পরিতৃপ্তির আস্তান । 
ঝুঁকে যদি রয় শির পদে পদে হামেশাই, 
সেই শির শির নয় তাচ্ছিল্যের ঝুড়ি ভাই । 
জানেনা যে জানাতে হক তার অধিকার, 
আকৃতি হোক যা-ই মনুষ্য সে নয় আর ! 
কারো আগে কেউ কেন হতে হবে আনত, 
বান্দা যে সে ও হয় নয় কোনো উপাস্য শাশ্বত ! 
মানুষে মানুষে এসো তাই করি প্রতিষ্ঠা সাম্য, 
'মানুষ' হতে হলে সবাকার তরে তা ই কাম্য ! 
                                  ২৫-১২-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।