ইচ্ছে করে

 *  ইচ্ছে করে ! * 
                     -আ,ফ,ম, ইকবাল ॥

ইচ্ছে করে চলে যেতে সেই শিশুটির কাছে- 
জানেনা যে পাপ-পুণ্যের কোনোও সমাচার, 
হ্যাঁ, সেই শিশুটির কাছে 
শিরনী নিতে যে এগিয়ে যায় সবার আগে ! 
টিকে যে থাকতে চায়না 
একই জায়গায় বহুক্ষণ ধরে;
তর সয়না কভু তার পেছনের কাতারে ! 

কান্না-হাসির নেই যার রাখঢাক 
চাওয়া পাওয়ার নেই কোনো মাপকাঠি 
মৌসুম পরিবর্তনে কভু 
নয় সে চন্দ্র সূর্যের মুখোপেক্ষী  
হাসিতে যার দেয় সবে সঙ্গ 
যার কান্নায় সকলের খুশি দেয় রণভঙ্গ !  

একটি শিশুর সেই হাসি-কান্না 
তার মান-অভিমান 
তার সময়ের ব্যারোমিটার 
সামলে রেখেছিলাম বহুকাল 
পুঁটুলি বেঁধে,  
মনভবনের এক কোনায় ! 
জানিনা কোথায় তা হারিয়ে গেছে 
খুঁজে ফিরি আজও তারে 
দ্বারে দ্বারে 
ভুবন মাঝারে ! 
                ০৫-১২-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।