ঐকতানের আহ্বান ।

*  ঐকতানের আহ্বান। *
                -আ,ফ,ম,  ইকবাল॥

ঝরিয়ে নিরন্তর ঘাম চাষিরা মিটাচ্ছে দেশবাসীর ক্ষুধা,   
সেই চাষিরাই চাইছে আজ দেশবাসীর সঙ্গসুধা।

হাকিম তো হুকুম নিয়ে ধরে আছেন ভীষন জেদ,   
ঠান্ডা-গরমে মরলে মরুক কৃষক- নেই তার খেদ!

দু-চার পরম মিত্রের তরে সদা নিবেদিত যাদের প্রাণ,      
তারাই লয়ে আছে ঠিকা- বিপন্ন দেশবাসীর করবে ত্রাণ !

এসো তাই দাড়িয়ে যাই পরম স্বজন উৎপাদকের সাথে,  
যাক না হয়ে প্রমাণ- কে ইনসাফ আর কে পুঁজিপতির সাথে।

সমস্বরে দেশজুড়ে যখন উঠবে প্রতিবাদের একই সুর,     
খুলে বন্ধ কান শুনতেই হবে ঐকতান- সেদিন নয় বহু দূর !
                               ২০-১২-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।