পাথেয় । (কবিতা)

পাথেয় 

থাকার জন্য আসেনি কেউ  
যেতেই হবে তোমাকে আমাকে,  
যাবার আগে স্থাপন করে যাও কিছু স্মৃতি   রোপণ করে যাও কিছু ভালোবাসা  
রইবে কেন অনুতাপ,   
অথবা অনুতাপের ভগ্নাংশ, তেতো বিষাদ ! দুঃখ-বেদনা পরিতাপ-  
ভাসিয়ে দেয়া যায়না ভাসমান স্রোতস্বিনীর বুকে ?

জীবনের রয়েছে নিজ নিজ আকার,  
ভরে থাকুক তা উষ্ণতায়   
জ্বলজ্বল করুক দিগ্বলয়ের সীমারেখায়,   যেখানে স্থান নেই   
গঞ্জনা অনুশোচনা কলঙ্ক গর্হণের ।  
জীবনের জন্য যেমন চাই সবুজ বনানী পর্যাপ্ত অক্সিজেন   
চাই তেমনি অঢেল ভালোবাসা। 

খবর নিয়েছো যাত্রাপথের ?  
ওপারে যাবার যোগসূত্রের ?  
কে জানে সাঁকো অথবা সেতু-  
গন্তব্যের যে হবে মাধ্যম !  
টোলগেট নাকি রয়েছে বসানো   
সেতুর মুখে   
কড়ি দিলে তবেই পাড়ি,  
অন্যতায় ........ !  
১৭-১২-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।