কৃষকের সাথে ।
কৃষক দেশের মেরুদন্ড ভাই কৃষকে আর করোনা অপমান,
দেশপ্রেম যদি আছে কণামাত্র শোনো কৃষকের হৃদয়ের গান !
নয় ওরা আদার ব্যাপারী রাখেনা জাহাজের খবর সত্যি,
অন্তরে তাদের রয়েছে প্রেমের পরশ আর অটুট দেশভক্তি !
দশক দশক ধরে দেশবাসীরে যোগাচ্ছে অন্ন এনেছে হরিৎক্রান্তি,
কেন আজ তারা ঘুরছে পথে পথে, ছড়ানো হচ্ছে যত ভ্রান্তি ?
লাঠি ডাণ্ডা কাঁদানো গ্যাস জলকামান যত হচ্ছে বরাদ্দ তাদের প্রতি,
কে জানে তা রইবে জমা করতে সৈরাচারীর শ্রাদ্ধ শীঘ্র অতি !
Comments
Post a Comment