চারপদী
যে বৃক্ষের উঁচু শাখে নিশ্চিন্তে রয়েছো বসে,
কে জানে কখন সেই তরূ ভূতলে যায় ধ্বসে !
মাটির সাথে চাইনা সম্বন্ধ- গড়েছো তাই সুউচ্চ মহল,
কে জানে সইবে মৃত্তিকা কতোদিন সেই মহলের ধকল !
সময় আছে আজও মাটির মানুষে করো মূল্যায়ন,
অচিরে অন্যথায় হবে ভূপতিত সুসজ্জিত রাজ-সিংহাসন !
Comments
Post a Comment