আজকের হকিকত ।

*  আজকের হকিকত। * 
                  -আ,ফ,ম,  ইকবাল॥ 

জনপদের পসরা আমরা  
কাঁচাপাকা ঝুপড়িতে নিবাস,    
বিশুদ্ধ অক্সিজেন নিয়ে    
বিষাক্ত করে তবে ফেলি নিঃশ্বাস !   ‌ 
ক্লান্তির ঘোড়ায় চেপে মোরা   
শান্তি খুঁজি মহা উল্লাসে,    
বিজয়ের ফুল্লতায় কভু  
পেছনে তাকাই ফিরে ত্রাসে !   
করিনা পরোয়া কারো     
উদাত্ত কণ্ঠে ঝরাতে বিষ-বাণ,   
ত্রাতা হয়ে বিদ্বিষ্টদের    
দ্বারে দ্বারে গিয়ে করি ত্রাণ!    
মাথায় যদি কোনোওক্রমে      
মুকুট একটি তুলে নিতে পারি,    
মর্কট-নৃপতি নিজেরে ভেবে    
খুব সদ্ব্যবহার করি তার-ই !      
ভুলে যাই ভুবনের নশ্বর চরিত্র     
নদী আর সময়ের স্রোত থাকেনা বসে,‌‌     
নিচে করে হাহাকার ক্ষুধিত জীব-    
ডালে বসে গান গাই চিত্তের উল্লাসে ! 
                              ১৯-১২-২০২০  

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।