ঝড়ের সংকেত

   *  ঝড়ের সংকেত  * 
                       -আ,ফ,ম, ইকবাল॥ 
                       
পিচ্ছিল এই ধরণীর বুকে 
জীবন সংগ্রামে শক্ত করে  
মাটিতে গেড়ে রেখেছি পদযুগল  
উদ্দীপনা যখন মাপতে শুরু করেছে  
সুবিশাল পর্বতের আয়তন  
চোখ দুটো করছে মোকাবেলা  
দ্বিপ্রহরের সূর্যকিরণ !

উদ্দাম ঝড়োহাওয়া  
ক্ষণে ক্ষণে চাইছে উড়িয়ে নিতে  
কিন্তু উদ্যমের উদ্দীপনা  
তাকে হারিয়ে দিচ্ছে বারবার  
পদযুগল মৃত্তিকার জট ছাড়তে  
বিলকুল নয় তৈয়ার।  

কিন্তু ভেতরে ভেতরে  
যুগ যুগ ধরে  
শুনিবারে বারে  
কোথাও কিছু হচ্ছে নড়বড়ে 
পাদদেশ যদিও  
গ্রথিত আজও ধরণী পরে। 

জীবনের এই অদ্ভুত মোড়ে  
পাতাগুলো শাখা হতে  
ক্রমশ পড়ছে ঝরে  
অশ্রুর অভাবে পদতলের মাটি  
শুকিয়ে হচ্ছে কড়কড়ে  
অবশেষ কেবল কিছু শুষ্ক বালুকণা !

জানিনা কতক্ষন আর  
বালুকায় রইবে টিকে  
রিক্ত এ পদচিহ্ন   
অকস্মাৎ কোন দমকায়  
ভূমি থেকে হয়ে যাবে ছিন্ন !! 
                      ০৪-১২-২০২০ 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।