শীতের ঢেউয়ে....... ।

শীতের ঢেউয়ে .....। 
           আ, ফ, ম, ইকবাল॥ 
           
পাহাড়ের বুকে 
মায়াবী পৃথিবী 
ধরে আছে  
বিস্ময়কর সোনালী ছায়া । 
হিমেল রাতের  
সজ্জিত আকাশ,
চাঁদের
পোশাক পরে হাসছে মিটিমিটি !

পাহাড়ের চুড়া থেকে  
প্রবাহিত ঝর্নাধারা 
সময়ের
গোলমালের অজান্তে  
অবিরাম নীরব যাত্রায় নিমগ্ন।

পাহাড়তলীর
সান্ধ্য আশ্রমে    
কপোত কপোতির 
নিভৃত নিবাস 
পরস্পরের সাথে
হৃদয় দেয়া নেয়া
বৈভবহীন বিলাস ! 

ছায়া হচ্ছে দীর্ঘতর 
ঝর্ণা মিশে যাচ্ছে  
দয়াং কপিলি 
মহাবাহু ছুঁয়ে 
সাগর সঙ্গমে !  
শুকিয়ে যাচ্ছে কেবল 
প্রেমের বাসর 
শীতের শেষ প্রান্তে 
ন্যাড়া হয়ে যায় কতেক বৃক্ষ ! 
                     ০৯। ০১। ২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।