ঠিকানার সন্ধানে।

ঠিকানার সন্ধানে। 
             আ, ফ, ম,  ইকবাল॥ 
             
তাকিয়ে থাকি 
একপায়ে দাঁড়িয়ে থাকা গাছটির দিকে 
হাওয়ার পকেট যেন শূন্য আজ 
ঝনঝনানি ভেসে আসছে 
দিগন্তের ওপার থেকে  
চোখটা বাড়িয়ে দিতেই মনে হচ্ছে 
আকাশের মনটা আজ হালকা একেবারে !

একাকিত্বে পথ চলতে চলতে  
খুঁজে বেড়াচ্ছি সেই নদীর ঠিকানা 
যা হারিয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে! 

নদী হারিয়ে গেছে 
হারিয়ে যায়নি তার পাথুরে স্মৃতি 
শরীর নয়- এ যেন কঙ্কাল শুধু ! 
তন্নতন্ন করে খুঁজছি  
সেই নদীর অস্তিত্ব 
এখানে ওখানে যত্রতত্র । 
না, পাওয়া হয়নি আর তাকে
হয়তো আর পবোও না 
কোথাও তার সন্ধান। 

হ্যাঁ হ্যাঁ, মনে পড়ল 
যে যাবার সে তো গেছে আন্দামান   
আন্দামানের গহীন জঙ্গলে, 
যাবার পথে আড়াল থেকে দেখেছিলাম 
অপরূপ ছন্দের দোলায়
আগাছা সরিয়ে গুটিগুটি পাড়ি দেওয়া- 
নির্বিকার অভিমানে! 

পরগাছা জীবনের গল্প দিয়ে  
আর যাই হোক কবিতা হয় না
তার জন্য চাই  
কয়লা দিয়ে তৈরি করা 
এক টুকরো মাটির মহল 
পাতাটা সরিয়ে দেখবো যথা 
গাছের আগায় পাতা আছে  
দুটি প্রেমাস্পদ কাকের সংসার। 
                   ১৩-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।