জীবনালেখ্য।

জীবনালেখ্য। 
           আ, ফ, ম,  ইকবাল॥ 

শহরগুলো খেয়ে ফেলছে ক্ষেতের মাঠ  
চিমনির ধোঁয়া গ্রাস করেছে বৃক্ষরাজি !

বাজার পৌঁছে গেছে বাড়ি বাড়ি যখন 
মেলার জন্য কে তাকিয়ে থাকে আজ? 

একাকীত্বের শব্দে বিভোর চারিদিক 
শব্দ শৃঙ্খলে নেই আজ কথকের জাদু! 

মুখ আর মুখোশের যত্রতত্র লুকোচুরি
হারিয়ে গেছে বাল্যের সেই খেলাঘর ! 

কোথায় তোমার বসবাস- নিজেকে জিজ্ঞেস করি, 
শেকলবদ্ধ জীবনে অনুপস্থিত শেকল ভাঙ্গার গান !   
                    ২৯-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।