কেটে যাবে এই দিনটিও।
কেটে যাবে এই দিনটিও !
আ, ফ, ম, ইকবাল॥
হ্যাঁ, কেটে যাবে এই দিনটিও
প্রতিদিনের মতই প্রাত্যহিকতায়
কেটে যাবে আজকের দিনটি ও।
যে পাখি ডালে বসে
জানেনা বসে থাকবে কতক্ষন ধরে
এরপর কোথায় যাবে চলে-
তাই বা কে জানে।
জানি আমি বেঁচে আছি
বাতাসে ভর করে
যখনই হাওয়া ফুরিয়ে যাবে
শেষ হয়ে যাবে উড়ান।
শ্রমজীবী মানুষ গরমে পুড়ে যায় না
শরীরে তাদের রোদ ঝলসায়
লড়াই করে যায় নিত্য রোদের সাথে।
জানি আমি কারো ছায়া
ছায়া আন্দোলিত হয়
দেহের সাথে সাথে
ছায়ার হয় আকার পরিবর্তন
মানবের দেহে নয় সদা-
প্রকৃতিতে হয় হ্রাস-বর্ধন।
২০-০১-২০২২।
Comments
Post a Comment