সংবেদনার মৃত্যু।
সংবেদনার মৃত্যু !
আ, ফ, ম, ইকবাল॥
আঘাত হেনেছে
করোনার তৃতীয় ঢেউ
দিকে দিকে ছড়াচ্ছে হাহাকার;
তার আগে ফাঁসি দেয়া হয়ে গেছে
সকল সহানুভূতি, আবেগ অনুভূতির !
ছাড় ছিল কেবল পনেরো শতাংশের
সকল প্রকার জমাখুরি
মুনাফা কামানোর
যারা এটাই চেয়েছিল
বেসরকারীকরণের নামে
অঢেল খাদ্যসামগ্রী হড়প করতে ।
তাদের হাত ধরে
হেঁটেছে সংসদ,
কে জানে সংবিধান ও !
য পথে পদচারণা করেনা
সংবেদনশীলতা সহনশীলতা;
নিশ্চিত যে এটা সেই পৃথিবী নয়
যেখানে আমরা চোখ খুলেছিলাম !
এসো এবার প্রস্তুতি নিই
শেষকৃত্য করার
ফাতিহা পড়ার
নতুন করে শত শত লাশ
আর যেন পড়ে না রয় !
প্রস্তুতি নিই
কবর দেয়ার পুড়িয়ে ফেলার
পরিত্যক্ত সেই লাশগুলো।
তার আগে- যতক্ষণ
জমা পড়বে আমার নশ্বর দেহটা
ওই লাশের স্তুপে !
২৫-০১-২০২২।
Comments
Post a Comment