এসো, সাগর তৈরি করি।

এসো, সাগর তৈরি করি। 
              আ, ফ, ম, ইকবাল॥ 

এসোনা, তৈরি করি একটা সাগর, 
বুকের প্রবাল দিয়ে গড়বো তার পাড় 
এমনিই, খেলায় খেলায় ! 

এসো হে, ভারী মজা হবে,
নিজের গড়া সাগরে 
খেলবো একে অপরের সাথে 
ছুঁড়ে দেবো ঢেউয়ের পর ঢেউ!

তরঙ্গের রঙ দিয়ে  
ড্রইং করেছিলাম যে চিত্রপট,  
বিগত বছরে শুকিয়ে গেছে 
সেই ছবির নদীটি 
ভরে দেবো ফের ভরপুর !

ভাবছো কোথায় পাবো এত পানি ? 
চিন্তা করোনা, অনেক আছে সঞ্চিত 
জমা করে রেখেছি বহুদিন ধরে 
যত বঞ্চিতের চোখের অশ্রু, 
ঠিক ভরে যাবে 
আমাদের সেই কল্পসাগর ! 
                    ১৮-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।