সন্তান ওদের, মোদের।

সন্তান: মোদের ওদের। 
         আ, ফ,ম, ইকবাল॥

খেলনা পুতুল-  
চিরন্তন পছন্দ বাচ্চাদের 
কাঠের খেলনা,
মাটির খেলনা,
বাঁশের খেলনা 
প্লাস্টিকের খেলনা
কত আরও সহজলভ্য খেলনা...।

আমাদের ঘরের সন্তান,  
তিন চাকার বাঁশের গাড়ি, 
সুপুরি গাছের খোল,
পুরানো ছেঁড়া কাপড়ের পুতুল, 
জাম্বুরার বল, মার্বেল গুটি- 
এসবই সম্বল। 

চেনেনা তারা  
ধনীর সন্তানের মত 
বুলেটে ভরা অস্ত্র-খেলনা।
চাহিদায় নেই তাদের ফাইটার প্লেন  
নেই কোনো পরাক্রমী মারপ্যাঁচ ! 

দাবি ছিল একদা তাদের   
মুখ খোলা পেঁপু বাঁশি 
গুটি ভরা ঝনঝনি 
যার মাঝে বিকশিত হতো 
তাদের সকল রাগ অনুরাগ !

জানতো না শিশু কিশোর 
 ভুয়া ট্রেন চালানো 
গাড়ি ছিল তাদের বাবার কাঁধ   
কাড়াকাড়ি ছিল মায়ের কোল লয়ে  
জগত ছিল সীমিত তাদের
দাবি ছিল না সহিংস কিছু  
দেখেনি সহিংসতা বাবার কাজেকর্মে 
হয়ে উঠেনি সহিংস কেউ তাই।  

অর্জিত হয়েছে যখন 
অঢেল ধন-সম্পদ   
নিপীড়িত অসহায়ের কান্নার মূল্যে
সন্তানকে দিয়েছে বাবা 
ডিশুং ডিশুং বন্দুক  
সাইরেনের আতঙ্ক ভরা   
কৃত্রিম যানবাহন 
মারামারি খেলায়  
পাকিয়েছে হাত খুব 
শিক্ষা পেয়েছে কি হয় দুরন্ত প্রতাপ ! 

সেই সন্তান আজ হত্যাকাণ্ডের ঘটক 
অথবা খোলাখুলি সাপোর্টার 
আশ্চর্য তাতে কিবা আর !  
নিজ হাতে কেউ স্বর্গের সিঁড়ি গড়ে  
হয় কারো রসাতল 
নরকের সিঁড়ি থেকে ফসকে পড়ে ! 
                       ১৯-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।