জ্ঞান যখন সস্তা।

জ্ঞান যখন সস্তা ! 
        আ, ফ, ম,  ইকবাল॥ 

মেঝেতে পড়ে হয়েছে ফ্র্যাকচার- 
'ইশ, মেঝেতে যদি মার্বেল লাগিয়ে নিতে' !
যেদিন পড়ল সে- ছিল হাই প্রেশার !

সড়ক দুর্ঘটনার হয়েছো শিকার- 
'ভুল দিকে ছিলে, নাহয় ছিল প্রবল গতিবেগ, 
ওই যুবকটি ? নিশ্চিত নিয়েছিল .....প্যাগ!'
যেদিন হল ওর, সামনে যে ছিল ট্র্যাক্টর। 

জ্বর হয়েছে ? অথবা অসুস্থ অন্য,  
'লুকোচ্ছো নিশ্চয় করোনা ! 
এটা খেয়ো না, ওটা ছুঁয়েও দেখো না! 
আরটিপিসিআর ? নাই সমাধান আর!'
নিজে যখন হয়েছে শিকার- 
'করোনা টরোনা সব বেকার !'

চুরি হয়েছে কিছু ? 
অথবা প্রতারণার শিকার ? 
'শিক্ষিত হলেই হয়না খালি, 
হতে হয় হুঁশিয়ার !'
ওরটা যখন গেছে খোয়া- 
'ভরে গেছে দেশটা চোর চুট্টায় !' 

জ্ঞানের নেই অভাব-  
প্রয়োগ আবশ্যক যখন পরের তরে, 
আপন নেত্রের কালি পড়েনা চোখে 
যদি না সামনে কেউ মুকুর ধরে ॥ 
                       ১৫-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।