মানুষ আছে, মানুষ থাকবে।
মানুষ আছে, মানুষ থাকবে।
আ, ফ, ম, ইকবাল॥
যতই আগুন লাগাও, মানুষ যে- জ্বলবে না,
যতই তুফান উঠাও- মানুষ কখনও নড়বে না।
দেখাও যতই রাঙা চোখ, মানুষ যে- ভয় কভু করবে না,
যতই দাও চালাকি চাল, মানুষ যে- বিচলিত হবে না।
যতই আসুক বাধা, মানুষ যে- পতন তার হবে না,
প্রতারণা? করো না শত শতাংশ, মানুষ যে- ঠকবে না।
দেখাও ক্রিম বিরিয়ানি, মানুষ যে- প্রলুব্ধ কভু হবে না,
প্রতিরোধ? গড়ে তুলো অবিরাম, মানুষ যে- কখনো দমবে না।
ছড়াও হিংসা গোলাবারুদ, মানুষ কখনই হারবে না,
বাধাও দাঙ্গা যত খুশি, মানুষ মরে ময়দান খালি হবে না॥
১৬-০১-২০২২।
[বিদ্বেষের রাজনীতি করে যারা ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়, তাদের প্রতি ম্যাসেজ।]
Comments
Post a Comment