রক্তিম আমার কবিতার রঙ।
রক্তিম আমার কবিতার রঙ।
আ, ফ, ম, ইকবাল॥
আমার চাই সেই কবিতা
যার গায়ে থাকবে রক্তিম আভা
যার পরশে বাজবে
যমরাজের মহিষের ঘণ্টা
অভিঘাতী বিদ্বেষীর জন্য !
কবিতা হানবে
সন্ত্রাসীর মুখে সোজা আঘাত
ভেঙে ফেলবে অহংকারের ফানুস !
কবিতা
মানুষকে বলে দেয়
জীবনে কেবল মৃত্যু নয়
রয়েছে আশা হতাশার হাতছানি
কেবল সূর্যাস্ত নয়,
রয়েছে সূর্যোদয়ের আবাহন;
শুধু পারম্পরিক
আত্মসমর্পণ নয়-
রয়েছে সংগ্রামের আহ্বান!
কবিকে বলছি তাই-
মানুষকে দেখান সেই স্বপ্ন
যা বাস্তবে পরিণত হতে পারে
বলে যান স্বাধীনতার কথা
বলে যান সম্প্রীতির কথা
ধনী সাজায় কুঠুরি তার
অঢেল সম্পদরাজি দিয়ে
আপনি সাজান শৈল্পিক বোধ দিয়ে
প্রেম ভালোবাসা দিয়ে
মরমের অজস্র কুঠুরি ।
২০-০১-২০২২।
Comments
Post a Comment