পানি-ধর্ম।

পানি-ধর্ম। 
           আ, ফ, ম,  ইকবাল॥ 

জগতের বিষ্ময়কর সৃষ্টি 
সুবিশাল পানির সম্ভার, 
না আছে জাতিধর্ম 
না কোনো রঙরূপ তার !  

পানির সঙ্গে সবার বিচরণ 
পানির জন্য কার না হয় ওষ্ঠাগত প্রাণ ,  
সবাই করি এসো পানির এই 
সম-ধর্মের যথোচিত সম্মান।  

পানির সঙ্গী নিত্য সবাই 
পানি দিয়েই হই পূতপবিত্র, 
পানি দিয়েই নামায পূজার্চনা 
পানির কূয়া ঘাটে ফুটে ঐক্যের চিত্র। 

চলো তাই এসো ভাই পানির মতো  
মানব সেবায় হই সবে লীন, 
বিভেদ বিরোধ ছেড়ে 
কাটাই জীবনের অবশেষ দিন ! 

জলকে জীবন বলি মোরা 
জল দিয়ে যত পুণ্য অর্জন, 
জলের আদর্শে করি সবাই  
সকল হিংসা বিদ্বেষ বর্জন। 
                    ২০-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।