এ কেমন অদ্ভুত বিবর্তন !
এ কেমন অদ্ভুত বিবর্তন !
আ,ফ,ম, ইকবাল॥
শুকিয়ে যাচ্ছে কাননের কুসুম লতা
সুগন্ধি অস্তিত্বহীন
বিবর্ণতা থেকে কিছু ছবি সংরক্ষণের প্রয়াস !চিরন্তন মূল্যবোধের জন্য
মূল্য দিতে হয় পরিমেয়
আবশ্যক মতো নিতে হবে
বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব ও !
সুচিন্তিত সিদ্ধান্তের পরাজয়ও
কখনো চোখে পড়ে না
কেবল কিছু গল্প তৈরি হয়-
চরিত্রের ত্রুটি খুঁজে পাওয়ার
বিশ্বাসকে অবিশ্বাসে রূপান্তরিত করার।
মানব সৃষ্ট আদালত আছে থাকবে
আপনার বিরুদ্ধে প্রমাণ দেবার
যেখানে সময় সাক্ষ্য দেয়
সত্যের বিরুদ্ধে, চৈতন্যের দীনতায় !
দুষ্কর্মকে আপনি ঘৃণা করেন ?
আপনাকে উপস্থিত হতে হবে কাঠগড়ায়
আপনার প্রবণতাকে অভিহিত করা হবে নিষ্ঠুরতা বলে
এর পর একটি সিদ্ধান্ত
যা আপনাকে তাড়িত করবে আজীবন !
জানিনা এ কেমন অদ্ভুত বিবর্তন !
১২-০১-২০২২।
Comments
Post a Comment