যাত্রাপথ।
যাত্রাপথ !
আ, ফ, ম, ইকবাল॥
জানিনা-
জীবন কখন কোথায় এসে থমকে যাবে,
কে জানে কত আর মঞ্জিলের দূরত্ব
দেখেছি অনেক ঝড় তুফান
দেখেছি কত পূর্ণিমা অমাবস্যা
জানিনা-
পরীক্ষার তরে কত আর দেখা বাকি !
কিন্তু জানি
জীবনকে দিয়েছি অনেক ফাঁকি !
পরীক্ষা! পরীক্ষা! পরীক্ষা!
হারিয়েছি সহনশীলতা কতবার
পথহারা পথিক পথের নিতে সন্ধান
ভুলে গেছি বারবার !
তবু যে লভেছি করুণা মাওলার
প্রাণভরে ফেলছি আজও শান্তির নিঃশ্বাস !
ভালো আছি,
হুম আমি ভালো আছি
সত্যিই ভালো আছি
দাঁতভাঙ্গা কঠিন প্রশ্নপত্র খালি
অপলক দৃষ্টির ইনভিজিলেটর !
তবু ভালো আছি
প্রাণভরে ফেলছি আজও শান্তির নিঃশ্বাস !
রাব্বের কাছে তাওবাহ-
অগণন ভ্রান্তির চাই ক্ষমা;
মাখলুকে দিয়েছি আঘাত যত
মাফ চাই সবাকার কাছে,
জানিনা কত ঘড়ি আর অবশেষ আছে।
দেই যদি পাড়ি পৈত্রিক ঠিকানায়
দুআ' চাই ভ্রান্ত পথিক-
যেন পথ না হারায় !
পথের সম্বল যেন থাকে হাতের মুঠোয়
চাই শুধু খেতে হাবুডুবু
মাওলার রাহ'মাতের দরিয়ায় !
২০-০১-২০২২।
Comments
Post a Comment