কবিতা ভাবনা।

কবিতা ভাবনা।
         আ, ফ, ম, ইকবাল॥
        
আমি চাই
কবিতা যেন আটকে না যায় 
কোনো লালসার চেয়ারে  
কবিতা যেন লটকে না রয় 
কোনো দাবার ডালে।

চাই কবিতার যেন 
কোথাও দোকান লেগে না যায়
ফুল পাতার মালার মতো
যা শুকিয়ে যায় সমাগত সন্ধ্যায়।

আমি চাই কবিতা হোক
মায়ের হাতের রুটির মতো
তুলতুলে মোলায়েম।
সিক্ত তরকারির মতো সুগন্ধিযুক্ত।

কবিতা যেন অবাধে ঘুরে বেড়ায় 
জন কলরবে বিজন রাস্তায়
পঠিত হোক কবিতা
গভীর রাতে সন্ধ্যা প্রাতে। 

আমি চাই কবিতা হয়ে উঠুক
জোনাকির তাবিজ
তাদের আত্মসম্মানের চিহ্ন,
কবিতা ভেঙে দিক  
হাজার সূর্যের শাশ্বত অভিমান !

আমার মন চায়-
কবিতা হেঁটে চলুক হাজার মাইল 
গ্রামীণ পথ ধরে মুক্ত অবসরে
যায় যাক পা তার ফেঁটে
মালা পরার থাকবেনা তার অবকাশ !

হয় হোক পেরেক বিদ্ধ কবিতা 
নিতে হয় নিক কাঁটার মুকুট পরে
হোকনা ক্রুশবিদ্ধ
তবু বলতে পারেনা উফ্- সে ই কবিতা !
                         ১৮-০১-২০২২

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।