কালের ডাক।
কালের ডাক।
আ, ফ, ম, ইকবাল॥
জীবনটা জেদি ভীষন
প্রতিদিন নেয় পরীক্ষা
যেখানে সুখের নিবাস
আঘাত হানে ঠিক সেইখানে !
ভোরের সূর্যালোকে
তৃপ্ত মনন
হালকা উষ্ণতায়
কর্মজীবি মানুষের মিছিল
রৌদ্রাতপে ফের মুখরিত প্রাণ !
এমনি করে
দুই গিরিখাতের মাঝখান দিয়ে
বয়ে চলে জীবন নদী
সোনালী সকালের পোষাকে
সন্ধ্যায় ছড়িয়ে পড়ে সুরমার ছিটা !
আনন্দ বেদনার অলৌকিক
চত্বরে মানবের বসবাস
অমৃত সন্ধানে নিজের অজান্তে
ঝরে পড়ে দুই ফোঁটা
লোনা চোখের জল !
সন্ধ্যারাতে চাঁদের ছায়ায়
বসে নক্ষত্রের মিলন মেলা
ক্রমশ স্তব্ধ হয় নীড়ের কিচিরমিচির
ডেকে উঠে রাতের বউ কথা কও
জানান দিয়ে যায়
আগামীকালের নতুন প্রভাতের !
১২-০১-২০২২।
Comments
Post a Comment