নিবেদন
* নিবেদন ! *
-আ,ফ,ম, ইকবাল॥
আমি যখন রইবনা আর বন্ধ হবে শ্বাস-প্রশ্বাস,
ঘরের কোণে থাকবে পড়ে নিথর দেহের একটি লাশ !
ঘরের মানুষ দেবে খবর বাইরের আত্ম-আপন জনে,
লাশ দাফনের করো ফিকির যত শীঘগির এসে এই ক্ষণে,
সুকঠিন সেই সঙ্কটকালে দেখিও মাওলা জান্নাতের আশ্বাস !
কাফন দাফন করে তাড়াতাড়ি ফিরবে যে যার বাড়ি
আঁধার ঘরে আলোক ধরে দিতে পারে কে গো মাবুদ তুমি ছাড়ি-
রাহিম নামের দৌলতে মোর ক্ববর করো জান্নাতি নিবাস !
নাই হাতিয়ার আমাল সামান নেই যে কোনো সঞ্চয়,
দীর্ঘ জীবন পেয়েও আপন করেছি শুধু আয়ু ক্ষয়-
যাবার বেলায় বরযখ মেলায় ভরসা কেবল রাহমাতের বাতাস !
২৬-০৩-২০২১
Comments
Post a Comment