রাষ্ট্রের প্রতি আকুতি কবিতা
*রাষ্ট্রের আকুতি! *
হে রাষ্ট্র, হে আমার স্বদেশ-
জাগো তুমি ভাঙো নিদ্রা তব এবার,
করো সম্বোধন রাষ্ট্রীয় সংস্থাগুলোরে
উদাত্ত দৃঢ় কণ্ঠে বলো-
বলো আমি আছি,
আছি তব সঙ্গের সঙ্গী
হারিয়ে তোদের দেবোনা যেতে !
হয়েছে বিলম্ব জানি
হয়নি তবু সব নিঃশেষ !
জানি হে মোর দুর্ভাগা দেশ-
হৃদয়ে তোমার নিত্য বাজিছে সেল
রত্ন সম্ভার নিয়ে তব করছে যারা খেল
দাও আশির্বাদ তাদের-
হোক সুমতি
হোক নিদ্রাভঙ্গ !
রাষ্ট্র নয় শুধু
অভিভাবক তুমি
তুমি জনতার নির্ভর ঠাঁই !
তোমার হৃদয়ে কি দেয়না ছোঁয়া
আইসিইউতে পড়ে থাকা
সংস্থাগুলোর ক্রন্দন রোল?
শুনতে পাওনা
লুণ্ঠিত পিএসইউ-র হাহাকার ?
তোমার হৃৎপিণ্ড চিরে
উধাও হচ্ছে ধীরে ধীরে
হার্ট-লিভার-কিডনি-ফুসফুস
ফিরছেনা তবু হুঁশ?
ওঠো, এবার হও জাগ্রত-
অবোধ সন্তান
করছে যদি কিছু অপকর্ম
তাদের পথ দেখানো তোমার ধর্ম
দিওনা হাতছাড়া হতে
আর কোনো অবয়ব
বুঝিয়ো তাদের-
ক্ষণিকের ক্ষমতা ই
নয় কিন্তু সব !
৩১-০৩-২০২১
Comments
Post a Comment