প্রতীক্ষা ।
* প্রতীক্ষা । *
-আ,ফ,ম, ইকবাল॥
কিছুই নয় শ্বাশ্বত জগতে
না তুমি, না আমি
না তোমার আমার
মাঝের এই সম্বন্ধ গহন !
সদা জাগ্রত জগতের
এক সত্য হলো প্রতীক্ষা
সে ছিল তখন
যখন ছিলেনা তুমি
ছিলাম না যখন আমি
রয়েছে আজও
যখন একসাথে রয়েছি
দুজন আমরা দুজনের পাশে ।
প্রতীক্ষা-
সে রইবে জীবন্ত তখনও
যখন ছেড়ে যাবে তুমি
ছেড়ে যাবো আমি
আপাত অমৃত এই সুন্দর ধরণী !
প্রতীক্ষা নয় বস্তু কিছু আকরিক
নয় কোনোও জাগতিক
লেহ্য পেয় ভোগ্য সামগ্রী কিছু,
প্রতীক্ষা আমাদের
ভেতরের এক ভ্যাকুয়াম শুধু !
১৮-০৩-২০২১
Comments
Post a Comment