জীবনের তৃষা। কবিতা

 *  জীবনের তৃষা । * 
                   -আ,ফ,ম,  ইকবাল॥ 
                   
 মন যখন উদাস উদ্বেগহীন, 
 চিত্ত কেমন হয়ে ওঠে বিষন্ন মলিন।   

হেসে খেলে যখন কেটে যায় কাল, 
মননের প্রান্তরে হয় জাগ্রত বসন্তকাল।

নিবিষ্ট হয় ধ্যান শুনলে মরমের আহ্বান, 
তরতরিয়ে উড়ে ফেরে প্রজাপতি প্রাণ ! 

হঠাৎ যখন বেজে ওঠে বাদলের গর্জন, 
লম্ফ দিয়ে উঠে হেন চুলোর হুতাশন!

নদী যবে তৃষ্ণার্ত হয় কামড়ে খায় পাড়, 
জীবনের তৃষা অসীম হলে করে জীবনটাই অসাড়! 
                             ০৯-০৩-২০২১

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।