জীবনের রঙ কবিতা

   *  জীবনের রঙ। *  
                 -আ,ফ,ম,  ইকবাল॥ 

হবে কেমন জীবনের রঙ 
নির্ণয় তা নিজেকে করতে হয়, 
বিধাতার আরোপিত এ বিধান- 
ফলাও জীবনের ফসল স্পন্দিত বাঙ্ময়।  

গড়েছো কানন যদি শুষ্ক বালুচরে 
ভাসিয়ে নেবে মৌসুমী বন্যায়, 
বুনে দেখো মহীরুহ বীজ 
সাক্ষ্য হয়ে রবে তা পরম্পরায় ! 

জীবনের এমনটাই না-লেখা বিধান 
গ্রহণ করো ক্ষণিকের লোভনীয় অথবা আসল,  
নিজের নির্বাচন সাধনা আপন- 
করবে যেমন কর্ম- নিশ্চিত তেমনি ফল ! 
                   ২৪-০৩-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।