সময়ের নির্মম যাত্রা । কবিতা

 *  সময়ের নির্মম যাত্রা। * 
                          -আ,ফ,ম, ইকবাল। 

ব্যস্ত যে আমি এখন করছি আমার প্রিয় সঙ্গীতের গুনগুন,  
দেখে নেবোখন পরে লেগেছে কোথায় কার ঘরে আগুন ! 

আরে- আমি যে এখন সোশ্যাল মিডিয়ায় করছি সমাজ-বিশ্লেষণ,    
দেখে নেবো পরে পথের ধারে কে করেছে আজ আত্মহনন !  

এই ক্ষণে আমি প্রেয়সীরে আমার করছি সাচ্ছা প্যার,     
খবর নেব পরে স্টেশনের ধারে কোন মেয়েটির হয়েছে বলাৎকার!  

মস্ত আয়োজন মোর ঘরে আজ বার্ষিকীর মহাভোজন,   
সংবাদ অবশ্যই নেব ক্ষুধিত আর অন্নের দূরত্ব কত যোজন! 

ব্যস্ত আজকাল আমি প্রকাশ করতে শিগগির কবিতার সঙ্কলন,    
অবসর হলে ব্যক্ত করব দেশে কেন হচ্ছে এতো হিংসার উৎপাদন!

আপন জগতে বিচরণে মশগুল আমি আমার সৃজনশীল কর্মে,    
কিছুই বলবো না তাই- যতক্ষণ ধরছেনা ঘিরে সকল সংকট মোরে মর্মে মর্মে!! 
                           ০৩-০৩-২০২১

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।