শেষ বিদায়ের পর। কবিতা

  *  শেষ-বিদায়ের পর । * 
                   -আ,ফ,ম,  ইকবাল॥ 
                   
নিভে যবে যাবে জীবনের দ্বীপ 
ফুরাবে এই জগতের খেলা, 
স্মরিও মোরে বারেকের তরে 
ভুলে গিয়ে সব অবহেলা ! 

পাতায় পাতায় মোর জীবনের 
ভরা অগনন বিচ্যুতি আর ভুল, 
আত্মমগ্ন উন্মাদনার ঘোরে 
ভেবেছি সেসব কেবল ফুটন্ত ফুল; 
বিনয়ের সুরে বলি করজোড়ে 
করে দিও ক্ষমা বিদায়ের বেলা ।  

এগিয়ে যারা গেছেন চলে করবো তাদের পিছু পিছু,
সম্বলহীন কেটেছে জীবন নিয়ে যাবার নেই কিছু; 
ভাঙবে যখন নিদ্রা- বেলা যে তখন গেছে পড়ে 
খেলার মাঠে শুন্যতা শুধু কেটেছে সময় করে হেলা ! 

আসা যদি হয় কোনো অবসরে  
জিয়ারত তরে কভু মোর ক্ববরের পাশে 
ফুলের তোড়া নিয়ে নয় ভাই 
এসো খানিক সময় যাপন করতে অবকাশে  
সুরাহ্ মুল্ক-ঈয়াসিন সঁপে দিও 
আলমে বরযখের সেই মেলা !  
                       ১৫-০৩-২০২১

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।